1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আনোয়ারুল আজিম, সম্পাদক আজিজুল হাসান

  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) বাঁশখালী শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মেসার্স আনোয়ার ট্রেডার্স এর স্বাধিকারী আনোয়ারুল আজিম সভাপতি এবং আশরাফিয়া লাইব্রেরীর স্বাধিকারী আজিজুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক ফজল আহমদ হারুন ও যুগ্ম আহ্বায়ক বদিউল আলম চৌধুরী সৌরভ গত ১৬ জানুয়ারি গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ১৬ সদস্যের একমিটির অনুমোদন দেন।

এছাড়াও কমিটিতে ওয়াকিল আহমদকে সিনিয়র সহ-সভাপতি, আবু ছালেহকে সহ-সভাপতি, কোরবান আলীকে যুগ্ম সম্পাদক, মো. ইলিয়াছ হোছাইনকে কোষাধ্যক্ষ, মো. গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, রিদওয়ান হোসেনকে প্রচার সম্পাদক, রুবেল হোসেনকে সহ-প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটিতে নির্বাচিত সদস্যরা হলেন- মো. কামাল উদ্দিন, আবু হেনা, মো. সোহেল, নোমানুল হক, সোলতান ও দিদারুল হক।

কমিটির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল আজিম বলেন, পাঠ্যপুস্তক ও সৃজনশীল বইয়ের বাজার ব্যবস্থাকে সচল রাখতে বাপুস নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রকাশক এবং বিক্রেতার স্বার্থরক্ষা, শিক্ষার্থী ও পাঠকের স্বার্থরক্ষা, বাংলাদেশের প্রকাশক এবং প্রকাশনার মানোন্নয়ন এবং স্টেকহোল্ডারদের তথা সংশ্লিষ্ট সকল পক্ষের অধিকার নিশ্চিত করণে প্রকাশনা শিল্পের উন্নতি সাধনে কাজ করে যাচ্ছে বাপুস। সংগঠনের কাজের ধারাকে সমুন্নত রাখতে বাঁশখালী শাখার নির্বাচিত কমিটির সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন (বাপুস) কমিটির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল আজিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park