1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী প্রেসক্লাবের কমিটি গঠিত, সভাপতি শফকত চাটগামী, সম্পাদক আবদুল মতলব

  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালী প্রেসক্লাবের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে প্রেসক্লাবের হল রুমে আয়োজিত বৈঠকে উপস্থিত প্রেসক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ১২ সদস্যের পুর্নাঙ্গ একমিটি ঘোষণা করা হয়।এর আগে ক্লাবের প্রবীণ সদস্য ও সাবেক সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীর সভাপতিত্বে ক্লাবের এক জরুরি সভায় দুই বছর মেয়াদি কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্ব সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক খবরের কাগজ ও দৈনিক পূর্বদেশ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামীকে সভাপতি এবং দৈনিক সমকাল ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি আবদুল মতলব কালুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়াও দৈনিক আমার দেশ প্রতিনিধি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহকে সহ-সভাপতি, দৈনিক আমার সংবাদ ও সিপ্লাস টিভি প্রতিনিধি মো. জসীম উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজাদী ও চ্যানেল এস টিভি প্রতিনিধি মোহাম্মদ এরশাদকে দপ্তর সম্পাদক, দৈনিক সকালের সময় ও দৈনিক শাহ আমানত প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইনকে অর্থ সম্পাদক এবং দৈনিক সময়ের আলো ও একুশে পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়া কমিটির কার্যকরী সদস্যরা হলেন, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস (দৈনিক ইত্তেফাক), গোলাম শরীফ টিটু (আজকের সুর্যোদয়), আবদুল জাব্বার চৌধুরী (দৈনিক সংগ্রাম/দৈনিক দিনকাল) ও সুধাম কান্তি তালুকদার (প্রিল্যান্স)।

প্রসঙ্গত, সভায় সর্বসম্মতিক্রমে বাঁশখালী প্রেসক্লাবের

সংগঠনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করে পাল্টা কমিটি ও সমিতি গঠন করে সদস্যদের মাঝে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সদস্য অনুপম কুমার দে অভি, কল্যাণ বড়ুয়া মুক্তা এবং আবু বক্কর বাবুলসহ তিন সদস্যের বহিষ্কারাদেশ চুড়ান্তভাবে গৃহিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park