1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী বৈলছড়ি বিএনপির গণ ইফতার মাহফিল জনসভায় পরিণত

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইনঃ 
বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া  ও গণ ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠান স্থলটি লোকে- লোকারণ্য হয়ে জনসভায় পরিণত হয়েছে।রবিবার (১৬ মার্চ) বিকেলে বাঁশখালী গার্লস কলেজ মাঠে উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আহমদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বড় ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল।

বৈলছড়ি ইউপি সদস্য বিএনপি নেতা আবদুল আলিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আজগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল হক সাঈদ, বিএনপি নেতা নুরুল আজিম, মঈনুল হক পলাশ, মুফিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা শহিদুল্লাহ, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুহিব্বুর রহমান, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা আমির হোসেন কোম্পানী, সাবেক মেম্বার ইবরাহীম, যুবদল নেতা বখতেয়ার উদ্দিন, ফরহাদুল ইসলাম, জমির উদ্দীন, সাবেক ছাত্রনেতা দিদার, শোয়াইবুল ইসলাম কায়েস, মোঃ হেলাল উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, এমএস পারভেজ, ইসলামুল হক পারভেজ, আতিকুর রহমান সুমন প্রমুখসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park