1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী সড়কে পার্কিং করে জনদূর্ভোগ সৃষ্টির খবর পেয়ে নির্বাহী কর্মকর্তার অভিযান

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৬১ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের ব্যস্ততম স্পট গুনাগরী চৌমুহনী, সড়কটি সরু হওয়ায় এমনিতেই লেগে থাকে তীব্র যানজট। এরইমধ্যে সড়কটির দু’পাশে গড়ে তুলেছে সিএনজি, টমটম ও অটোরিকশার অবৈধ পার্কিং, এতে যানজট আরও তীব্র হয়ে উঠেছে,অতিষ্ঠ হয়ে পড়েছে যাত্রী মহল। সড়কে পার্কিং করে জনদূর্ভোগ সৃষ্টির খবর পেয়ে ততক্ষণাৎ মোবাইল কোর্ট পরিচালনা শুরু করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম।

সড়কে যানজট ও জনদূর্ভোগ সৃষ্টির খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে গুনাগরী চৌমুহনী এলাকায় বাস, সিএনজি,  অটোরিকশা ও টমটমসহ সড়কে পার্কিং করে রাখা গাড়ী গুলো দ্রুত অপসারণ করার নির্দেশ দেন এবং চালক ও হেল্পারদেরকে সতর্ক করে ইউএনও জামশেদুল আলম বলেন, সড়কের উপর অবৈধ ভাবে পার্কিং করে যানজট ও জনদূর্ভোগ সৃষ্টি করা কোন ভাবেই কাম্য নয়। পরবর্তীতে সড়কের উপর এধরণের পার্কিং করে জনদূর্ভোগ সৃষ্টির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারীও দেন তিনি।

এছাড়াও বিআরটি কর্তৃক নির্ধারিত ভাড়া তালিকার তোয়াক্কা না করে যাত্রীদের কাছ থেকে  অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে একটি এস আলম বাসকে জরিমানা করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিএনজি চালিত একটি অটোরিকশাকেও জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রী হয়রানির চেষ্টা করা হলে পরিবহন গুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গাড়ী চালক- হেল্পারদের সতর্ক করেন তিনি। এদিকে সড়কে যানজট নিরসন ও জনদূর্ভোগ দূর করার লক্ষ্যে জনস্বার্থে এধরণের পদক্ষেপ গ্রহণের জন্যে বাঁশখালীর ইউএনও জামশেদুল আলমকে সাধুবাদ জানিয়েছে সাধারণ যাত্রী ও স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park