1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিএনপির লিফলেট বিতরণে বাঁশখালীতে ব্যাপক জনসাড়া পাচ্ছেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম ১৬ বাঁশখালীতে নিয়মিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এতে ব্যাপক জন সাড়া পাচ্ছেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছনুয়া ইউনিয়নের মনু মিয়াজী বাজার, আব্দুল্লার দোকান এলাকায় লিফলেট বিতরণকালে এমন দৃশ্য দেখা যায়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী। উপজেলা বিএনপির সাবেক সদস্য সোলতানুল আজিম চৌধুরী, ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন (ছানুবী), ছনুয়া বিএনপি নেতা খোরশেদ আলম, ফজলুল কাদের মাতব্বর, মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা যুবদল নেতা জুনাইদ সিকদার,পৌরসভা বিএনপি নেতা এস এম শহীদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন, ছনুয়া ইউনিয়ন যুবদল নেতা মনজুর আলম,ছনুয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হুছাইন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আবু হানিফ আয়মন। উপজেলা ছাত্রদলের সংগঠক মোঃ নুরুন্নবী, উপজেলা ছাত্রদল নেতা আতিক, কাইছার প্রমূখ।

গণসংযোগ কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।

 

তিনি আরও বলেন, সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন বাঁশখালীর আপামর জনসাধারণের প্রাণের মানুষ, মৃত্যুর আগমুহূর্তে পর্যন্ত তিনি বাঁশখালীর প্রতিটি শ্রেণিপেশার মানুষের সুখ- দুঃখের সাথী ছিলেন, তারই কনিষ্ঠ পুত্র হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসায় দলের পক্ষ থেকে যদি আমাকে প্রার্থী মনোনীত করে, তাহলে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর বাঁশখালী গড়তে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শহীদ জিয়া পরিবারের সকলের সুস্বাস্থ্যের জন্যে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park