1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে আমিরাতে দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন  সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বীর চট্টলার সিংহ পুরুষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমিরাতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোছাফ্ফাহ ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির ব্যানারে আয়োজিত, সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মুরশেদের সভাপতিত্বে ও মোহাম্মদ কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মুছা আল মাহমুদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন আবুধাবী বানিয়াছ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম(শহীদ), বানিয়াছ নিএনপির প্রধান উপদেস্টা সফিউল ইসলাম, বানিয়াছ বিএনপির প্রচার সম্পাদক আলমগীর, মোছাফ্ফাহ বিএনপির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদ হাসান, মোছাফ্ফাহ বিএনপির  মহিলা সম্পাদিকা আমেনা বেগম, সংগঠনের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক আলমগীর, দেলোয়ার, মাহবুব, জাফর, আলম, মোহাম্মদ ফারুক, শওকত আলী প্রমূখসহ মোছাফ্ফাহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায়, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসের কাছে অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা গায়ের ঘাম ঝরানো উপার্জনের টাকা দেশে পাঠায়, কিন্তু দেশের এয়ারপোর্টে প্রবাসীরা সামান্য সম্মানটুকুও পায়না,পরিবারের জন্য একটির অধিক মোবাইল আনতে চাইলেও পারেনা, সামান্য মোবাইলের উপর এয়ারপোর্টে ট্যাক্স আরোপ করা হয়েছে। নানা অযুহাতে এয়ারপোর্ট গুলোতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানি করা হচ্ছে। পরিবারের জন্য নেওয়া মালামাল লাগেজ কেটে প্রবাসীদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার মতো দুঃখজনক ঘটনা এখনও চলছে। এয়ারপোর্টে প্রবাসী হয়রানি বন্ধের দাবি ও মোবাইলে আরোপিত ট্যাক্স আইন বাতিল করার দ্রুত পদক্ষেপ গ্রহণে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসী নেতারা।

দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয় এবং বীর চট্টলার সিংহ পুরুষ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সাংসদ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে ক্বারি আজিজ উল্লাহর মোনাজাতের মধ্যদিয়ে দোয়া মাহফিল সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park