1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বেশী দামে পেঁয়াজ বিক্রি করায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার পঠিত

আফনান চৌধুরী :

চট্টগ্রামের বাঁশখালীতে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শীলকূপ ইউনিয়নের টাইম বাজার, চাম্বল ইউনিয়নের চাম্বল বাজার ও পুঁইছুড়ি ইউনিয়নের প্রেম বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী।অভিযানে ৭ পেঁয়াজ ব্যবসায়ীকে ৩১টাকা জরিমানা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধের অজুহাতে হঠাৎ করেই ভোক্তা পর্যায়ে পেঁয়াজের বাড়তি দাম হাকাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় গেলে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের মূল্য বৃদ্ধির সঠিক কারণ ও ক্রয় রশিদ দেখাতে না পারায় চাম্বল ৩টি দোকানিকে ১৫ হাজার টাকা এবং প্রেম বাজারে ৪ দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৭ দোকানিকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই দোকানি গুলো মূল্য তালিকা প্রদর্শন করে নি এবং বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করলেও ক্রয় রশিদ দেখাতে পারেননি।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকলে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park