1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মরহুম জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন নিবেদিত প্রাণ মৃত্যু বার্ষিকীতে বাঁশখালী কাথরিয়ার শাহাজাহান চৌধুরী

  • আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) থেকে চার চার বারের নির্বাচিত সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার কাথরিয়ায় পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও কাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, এডভোকেট মিজানুর রহমান, বিএনপি নেতা মনজুরুল আলম, বিএনপি নেতা মোঃ ওসমান ও কাথারিয়া ইউনিয়ন জাতীয়তাবাদীদল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরাসহ স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন। খতমে কুরআন ও দোয়া মাহফিলে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন নিবেদিত প্রাণ, দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দূর্সময়ের অভিভাবক ও আশ্রয়স্থল ছিলেন মরহুম জাফরুল ইসলাম চৌধুরী,বাঁশখালীর গণমানুষের ভালোবাসার মূর্তপথিক ছিলেন তিনি। যার ফলে বাঁশখালী থেকে চার চার বার জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হয়ে বাঁশখালী ও বাঁশখালীর মানুষের জন্য কাজ করেছেন তিনি। তাই মৃত্যুর পরেও বাঁশখালীর মানুষ মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। এসব কথা বলেন কাথরিয়ার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park