
মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রাম বাঁশখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি উদযাপন করেছে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা নেতৃত্বে উপজেলা ও পৌরসভার বিএনপির ব্যানারে র্যালীটি পৌরসভার মিয়া বাজার থেকে র্যালিটি উপজেলা সদর হয়ে প্রধান সড়কের দারোগা বাজার এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছায়, সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী আসনে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার লোকমান আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল কাদের চৌধুরী, পৌরসভার বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম আয়ুব, এডভোকেট শওকত ওসমান, শীলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, পৌরসভা যুবদলের আহবায়ক তমিজ উদ্দীন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ আনসার, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য এস এম তৈয়ব, পৌরসভা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী খালেদ বিন জিহানসহ উপজেলা ও পৌরসভা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, বীর শহীদদের আত্মত্যাগে অর্জিত মহান বিজয়ের চেতনাকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এই মহান বিজয়ের অগ্রনায়ক, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীন সার্বভৌমত্ব সমুন্নত রাখতে দেশ-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলায় শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Leave a Reply