1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মহান বিজয় দিবসে বাঁশখালীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের বর্ণাঢ্য র‍্যালি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম বাঁশখালী উপজেলা যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় আয়োজিত র‍্যালীতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালীটি পৌরসভার মিয়ার বাজার থেকে উপজেলা সদর হয়ে প্রধান সড়কের দারোগা বাজার এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে বাঁশখালী উপজেলা যুব বিভাগের সম্পাদকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম- ১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী  অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাঈল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলা সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, উপজেলা নায়েবে আমীর মাস্টার আব্দুর রহিম ছানুভী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জি. এম. সাইফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য নুরুল আমিন সিকদার, সৈয়দ মর্তুজা আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশ ও জাতির কল্যাণে আদর্শবান, সচেতন ও দায়িত্বশীল যুব সমাজ গড়ে তোলার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, মাদক সন্ত্রাস, অনিয়ম, দূর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ ও লুটরাজমুক্ত একটি আদর্শের সমাজ গঠন ও দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় মহান বিজয়ের চেতনাকে ধারণ করে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে। এদেশের বিরুদ্ধে দেশ -বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলায় শরীফ ওসমান হাদীসহ সকল জুলাই যোদ্ধাদের মতো রাজপথে গর্জন তুলতে হবে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে যব সমাজকে অগ্রণী ভুমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park