1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মহান বিজয় দিবস উপলক্ষে পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের আলোচনা সভা

  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

আফনান চৌধুরী :

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চাঁদপুর আমতল সিএনজি স্টেশনে অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের (ভারপ্রাপ্ত) সভাপতি দেলোয়ার হোসেন । এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী,সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহেদুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি রাহবারে আলম চৌধুরী, এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা এনামুল হক জিহাদি, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য -পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মজলুম জননেতা নুরুল আমিন সিকদার ,বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক সিকদার , ডাঃ আবুল কালাম আজাদ,ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা সোলতান মাহমুদ,ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আলী আহমেদ, ইউনিয়ন জামায়াতের অফিস ও প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি ডাঃ মুহাম্মদ আফনান চৌধুরী,ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিনহাজুল ইসলাম,বিশিষ্ট ব্যাংকার কাজী আব্দুল মান্নান, কাজী মহসিন,রাশেদুল ইসলাম চৌধুরী ও ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,মহান মুক্তিযুদ্ধে যাদের শহীদের রক্তের মধ্যে দিয়ে আমরা যে দেশ পেলাম এটার প্রতি ইঞ্চি সম্পদ ও সার্বভৌম রক্ষায় এই পর্যন্ত যারা শহীদ হয়েছেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র-জনতা মৃত্যু বরণ করেছে তারা আমাদের বীর! তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলো। দেশের মানুষের বাক্ স্বাধীনতা ফিরে এসেছে। নিহতদের জন্য আমাদের দোয়া। মহান আল্লাহ যেন সকলকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park