1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাওলানা কাজী নাজিমুদ্দিন ফারুকীর মৃত্যুতে পুকুরিয়া জামায়াতের শোক

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

বিশিষ্ট আলেমে দ্বীন,চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের কৃতিসন্তান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.কাজী হারুনুর রশীদের শ্রদ্ধেয় পিতা, সাবেক মুহাদ্দিস ও চট্টগ্রাম কে.সি.দে রোডস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মাওলানা কাজী নাজমুদ্দীন ফারুকী(৮৬) ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন চিকিৎসায় থাকার পর ০৯.০১.২০২৫ তারিখ বৃহস্পতিবার  রাত ৯:০০ টায় ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি চট্টগ্রাম নাজিরহাটস্থ – জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শুক্রবার বিকাল ৪টায় বাদে আছর বাঁশখালী ১ নং পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে কাজী বাড়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাওলানা কাজী নাজমুদ্দীন ফারুকীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং পুকুরিয়া ইউনিয়ন শাখা’,বাঁশখালী।

মরহুমের পরিবারে গিয়ে শোকাহত পরিবার-পরিজনদের সাথে সমবেদনা জ্ঞাপন করেন, ইউনিয়ন জামায়াতের সম্মানিত সভাপতি দেলোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা জাহেদুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঁশখালী উপজেলার সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা ফৌজুল আজীম,ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক,অফিস ও প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি ডাঃ মুহাম্মদ আফনান চৌধুরী, ৪নং ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক কাজী কফিল উদ্দিন,বিশিষ্ট ব্যাংকার কাজী মহসিনসহ ওয়ার্ড নেতৃবৃন্দ।

  • ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন একটি শোকবাণী দিয়েছেন।শোকবাণী তিনি বলেন,মরহুম মাওলানা কাজী নাজিমুদ্দিন ফারুকী আমৃত্যু ইসলামের খেদমতে কাজ করেছেন। আমরা ইসলামের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসলাম প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি বিভিন্ন ইসলামী সংগঠনের ইসলামী কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।মহান রবের দরবারে ফরিয়াদ তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park