মাদক সেবন করে নেশাগ্রস্থ অবস্থায় নিজ মা-কে মারধরের অভিযোগে সন্তান আটক ও কারাদণ্ড
আপডেট সময় :
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
১১৮
বার পঠিত
আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার মফিজুর রহমানের ছেলে মোঃ শহীদুল ইসলাম (২৭) কে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাতার উপর শারীরিকভাবে নির্যাতন চালান।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্টে হাজির করা হলে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রম ও সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply