1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মিথ্যা মামলা প্রত্যাহার ও জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে বাঁশখালীর রত্নপুরে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ ইট ভাটা কার্যক্রম বন্ধের দাবিতে  মানববন্ধন করেছে এলাকাবাসী।

বরিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার বাহারচড়া ইউনিয়নের রত্নপুরের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

এলাকার সমাজ প্রতিনিধি ও ব্যবসায়ী মোঃ নুরুদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে জালাল উদ্দিন, মোস্তাফিজ, সুর আহমদ, আইয়ুব আলী, হোসেন আমিন,দিদার আলম, আমির হোসেন, কাশেম, জয়নাল, সৈয়দ, নাছিরসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে যুবলীগ নেতা আজিজুল হক এবং আমিনুলের নেতৃত্বে ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় অসহায় মানুষের জায়গা জোরপূর্বক দখল করে অবৈধ ভাবে ইট ভাটা তৈরি করে। ঘনবসতিপূর্ণ এলাকায় ইট ভাটা নির্মাণ করাতে পরিবেশ ধ্বংসের পাশাপাশি অসহায় মানুষের শত শত একর জায়গাও ধ্বংস করে দিয়েছে তারা। এতে লাখ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার কয়েক শতাধিক কৃষি পরিবার।

জোরপূর্বক ইট ভাটা নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করাতে উল্টো মিথ্যা মামলা দিয়ে এলাকার অনেক অসহায় মানুষকে হয়রানি করা হয়েছে, এরইমধ্যে ওই ইট ভাটা থেকে মালামাল চুরির ও চাঁদাবাজির মিথ্যা অভিযোগে এলাকাবাসীর বিরুদ্ধে আবারও মিথ্যা মামলা দায়ের করেছে অভিযুক্ত আজিজুল। সুষ্ঠু তদন্ত পূর্বক অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে,একইসাথে হয়রানি থেকে বাঁচতে এবং অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ করেছে উপস্থিত সর্বসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park