1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাসুলুল্লাহ (সাঃ)কে নিয়ে ভারতে কটুক্তির প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদের বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইনঃ
প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)কে নিয়ে ভারতে কটুক্তি করার প্রতিবাদে ভারতের ধর্মগুরু রামগীরি ও বিজেপি নেতা রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাঁশখালী ডিগ্রি কলেজ শিক্ষার্থীরা।সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্বানবীর অপমান সইবেনারে মুসলমান, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, ভারতের দালালেরা হুঁশিয়ার -সাবধান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রামগীরি -রানার ফাঁসি চাই, আল কুরানের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, এইসব শ্লোগানে মূহুর্তেই মুখরিত হয়ে উঠে বাঁশখালীর গুনাগরী চৌমুহনী চত্বর। মিছিলটি বাঁশখালী ডিগ্রি কলেজ থেকে প্রধান সড়কের গুনাগরী চৌমুহনী হয়ে রামদাস মুন্সি হাট এলাকা প্রদক্ষিণ করে পূনরায় চৌমুহনী চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে গুনাগরী চৌমুহনী চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, বাঁশখালী ডিগ্রি কলেজ শিক্ষার্থী মোঃ শাকিল আলম, মোঃ রিজাত, মোঃ তানিম, মোঃ আবু বক্কর ছিদ্দিক।

মিছিল ও সমাবেশে কলেজ শিক্ষার্থী মোঃ শাহাদাত,, মোঃ রাকিব, মোঃ আমজাদ, মোঃ রিহাত, মোঃ রায়হান, মোঃ রাশেদ, মোঃ মোজাম্মেল হক, মোঃ শাহরাজ কবির সাইমুন, মোঃ কায়সার, মোঃ আব্দুর রহমান, মোঃ ফয়সাল, মোঃ রাসেলসহ কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের ধর্মগুরু রামগীরি ও বিজেপি নেতা কুলাঙ্গার রানার নির্দেশে বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় বিশ্বের মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ভারতের ধর্মগুরু রামগীরি ও বিজেপি নেতা রানার ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর হৃদয় স্পন্দন রাসুলুল্লাহ (সাঃ)কে নিয়ে কুলাঙ্গাররা কটুক্তি করার দুঃসাহস করলে তা মুসলিম উম্মাহরা সহ্য করবেনা। এসময় রামগীরি ও বিজেপি নেতা রানাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে ভারত সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park