1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করলেন বাঁশখালী উপজেলা প্রশাসন

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ 
আসন্ন শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতেও চলছে প্রতিমা তৈরি কার্যক্রম, শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা উৎসব সম্পন্ন করণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাঁশখালী উপজেলা প্রশাসন, তারই ধারাবাহিকতায় বুধবার বিকেলে কালীপুর ও সাধনপুর এলাকার বিভিন্ন এলাকার প্রতিমা তৈরি কারখানা পরিদর্শন করেন উপজেলা প্রশাসন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম এর নেতৃত্বে সাধনপুরের ব্রাহ্মনপাড়া টেক, কালীপুরের ১নম্বর ওয়ার্ডের পূর্ব গুনাগরী এলাকা ঘুরে প্রতিমা তৈরির কারখানা গুলো পরিদর্শন করা হয়। প্রতিমা তৈরি কারখানা গুলোর সার্বিক নিরাপত্তার স্বার্থে সিসি টিভি ক্যামরা স্থাপন করার জন্যে কারখানা কর্তৃপক্ষকে প্রশাসনের পক্ষ বারবার নির্দেশনা দেয়া হলেও ব্রাহ্মনপাড়ার টেকস্থ জনৈক পিন্টু দাশের পরিচালনাধীন এক প্রতিমা তৈরির কারখানায় অনিরাপদ জায়গাতে প্রতিমা তৈরি ও সংরক্ষণ কার্যক্রম পরিচালনা রাখতে দেখা গেছে।

একারখানাটিতে এখনও পর্যন্ত কোনো ধরনের সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি। এমনকি ওই কারখানাটি রাতে পাহারা দেয়ার কোনো ধরনের পাহারাদারও নিযুক্ত করেনি কারখানা মালিক পিন্টু দাশ। প্রতিমা তৈরি কারখানা মালিক পিন্টু দাশের এমন অবহেলা ও অসতর্কতার বিষয়টি দেখে তাকে আবারও সতর্ক করেন নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম। এর আগেও উক্ত পিন্টু দাশকে তার এমন অবহেলার বিষয়ে কয়েকবার সতর্ক করা হয়েছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম। এবিষয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করার বিষয়টি নিজেই স্বীকার করেন প্রতিমা তৈরি কারখানা মালিক পিন্টু দাশ।

পরিদর্শনকালে সাথে ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচী ও গ্রাম পুলিশ ও গণমাধ্যম কর্মীরাসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শারদীয় দূর্গা উৎসবকে শান্তিপূর্ণ পরিবেশে সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও পূজা মণ্ডপ ও প্রতিমা তৈরি কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাঁশখালী প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park