1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শাহ আমানতে আড়াই কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

  • আপডেট সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ২০৪ বার পঠিত

শাহ আমানতে আড়াই কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

সবুজ বাংলা নিউজ :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরাত ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৩৪টি সোনার বার ও অলংকারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আজ বুধবার (১ জুন) সকাল ৮টায় এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সারজা থেকে আসা যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে এসব বার উদ্ধার করা হয়।

আটক সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর শরীরে বিশেষ কায়দায় রাখা অবস্থায় এসব সোনার বার উদ্ধার করা হয়।’

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসবি/ডিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park