1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিক মিজান বিন তাহেরের পিতার ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পঠিত

বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য আলেমেদ্বীন, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব মাওলানা আবু তাহেরের ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১০ সালের পবিত্র রমজান মাসের ২৭ রমজান লাইলাতুল কদরের দিন ভোর সকাল ৭ টায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন……।

তিনি দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলীর সাহেবের ৩য় পুত্র এবং মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ও সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. মাওলানা শিব্বির আহমদের ছোট ভাই।

শিক্ষকতা জীবনে মরহুম আলহাজ্ব মাওলানা আবু তাহের ‘লন্ডন মসজিদুল আবরার’ জামে মসজিদের খতিব, আল জামিয়াতুল আরবিয়া মদিনাতুল উলুম রাউজান দেওয়ানপুর মাদ্রাসার সাবেক মোহতামিম, সিএমবি আল মাদ্রাসাতুল ইসলামিয়া তানজিমুল উম্মাহ মাদ্রাসাসহ অসংখ্য মসজিদ মাদ্রাসার মোহতামিম ও খতিবের দায়িত্ব পালনসহ বাঁশখালী জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার মতোয়াল্লী ছিলেন।

একই সাথে তিনি জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য, বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক মানবকন্ঠ, দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক প্রতিদিনের সংবাদ,জাতীয় অনলাইন পত্রিকা সিভয়েস২৪.কম এর বাঁশখালী প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহেরের পিতা।

আজকের দিনে সাংবাদিক মিজান বিন তাহের তাঁর পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park