1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাধনপুরে জামায়াত কর্মীর দোকান ভাংচুর ও হামলার ঘটনায় আটক ১

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

মুহাম্মদ আফনান চৌধুরী, বাঁশখালী:

২০২৬ সালের ২৭ জানুয়ারি সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় বিএনপির কয়েকজন সমর্থক কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকায় আত্মগোপনে ছিল এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে সেনাবাহিনীর টহল অব্যাহত ছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার ৩০ জানুয়ারী রাত ১১ ঘটিকার সময় সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত শাকিলকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার দিন সেখানে উপস্থিত থাকার বিষয়টি এবং ভাঙচুরে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

সেনা সূত্রে জানা যায়, বর্তমানে তাকে তার সহযোগী ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন,
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দলমত নির্বিশেষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park