1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে বাঁশখালীর বৈলছড়ীতে খতমে কুরআন ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিন তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম শুভ জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বৈলছড়ীর চেচুরিয়া ঠেমাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল কাদের চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডাঃ আজিজুল হক, বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, ইউনিয়ন বিএনপি সদস্য মোঃ হেলাল উদ্দিন, বিএনপি নেতা জিয়াউর রহমান মিয়া, যুবদল নেতা মোঃ হুমায়ুন কবির(ব্যাংকার) নাছির উদ্দীন, মোঃ এয়াছিন, শফিক প্রমূখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খতমে কুরআন ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করা হয়।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park