
আফনান চৌধুরী, স্টাফ রিপোর্টার :
সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনের অঙ্গীকার বদ্ধ ইসলামিক সাংস্কৃতিক সংগঠন সুরতরী শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের ২য় শাখার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মাওলানা হারুন মার্কেটে ২য় তলা নিজস্ব কার্যালয়ে এই শাখার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাখা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুরতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর চেয়ারম্যান-আব্দুর রহিম,সুরতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিচালক- আসিফ তালুকদার মুজাহিদ, সংসদের সহকারী পরিচালক শাহরিয়ার,ইঞ্জিনিয়ার রিদুয়ানুল ইসলাম সহ স্থানীয় শিল্পী-সাহিত্যিক ও সুধীগণ।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং এরপর ইসলামি সঙ্গীত পরিবেশন করা হয়। সভাপতির বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মূল প্রোগ্রামের যাত্রা শুরু হয়। অভিভাবকরা তাদের বক্তব্য প্রদান করেন এবং তাদের আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন।

সুরতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিচালক- আসিফ তালুকদার মুজাহিদ বলেন,একটি রাষ্ট্র টিকে থাকে তিনটি স্তরের উপর। রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতি। বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের ভয়াবহতা থেকে মানুষকে দূরে রেখে বাংলাদেশি সংস্কৃতির বিকাশ ঘটাতে সুরতরী শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের জন্ম।আমাদের আছে অসংখ্য আবৃত্তি, দেশের প্রান্তিক অঞ্চলে স্টেজ শো,যন্ত্রের ব্যবহার না করে কেবল স্বরযন্ত্র ব্যবহার করে চলে তাদের হামদ, নাত, কাওয়ালী, আবৃত্তি ও ইসলামি গানের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড।এছাড়া বিভিন্ন শিল্পীগোষ্ঠীর মতো সারা দেশে অঞ্চলভিত্তিক যত ইসলামি ভাবধারার শিল্পীগোষ্ঠী আছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও সব ধরনের সহযোগিতা করার চিন্তা করছে সুরতরী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,সুরতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক শাহরিয়ার।
Leave a Reply