1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ

  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৬৭ বার পঠিত

দৈনিক সবুজ বাংলাঃ

বাঁশখালীতে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচার করায় প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বলের আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ির বিরুদ্ধে বিভিন্ন ফেইসবুকে, অনলাইন পেইজ ও সংবাদমাধ্যমে বিগত কয়েকদিন ধরে নানা ভাবে অপপ্রচার করে আসছিল।

“বাঁশখালীতে অর্ধডজন মামলার আসামি চেয়ারম্যান মুজিবের সহযোগী আনোয়ার ধরাছোঁয়ার বাইরে” শীর্ষক শিরোনামে প্রকাশিত ওই সংবাদ ও ফেইসবুক পোস্টে পশ্চিম চাম্বল ৪ নং ওয়ার্ড আমিন চৌধুরী বাড়ির মৃত হামিদ আলীর পুত্র আনোয়ার হোসেনকে চেয়ারম্যান মুজিবুল হকের সহযোগী, সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রব্যবাসী, ডাকাত ও দস্যু আখ্যা দিয়ে এলাকার শান্তশিষ্ট ওই লবণ ব্যবসায়ির বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত ভাবে অপপ্রচার ও সংবাদ প্রকাশ করে সম্মান হানি করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সংক্ষুব্ধ হয়েছে পুরো এলাকার বিভিন্ন ব্যবসায়ি ও সচেতন মহলসহ ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী আনোয়ার বলেন, আমার বিরুদ্ধে যে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন ও  উদ্দেশ্য প্রনোদিত, আমি একজন লবণ ব্যবসায়ি, কোন ধরনের অপকর্মের সাথে আমি জড়িত নই, কোন ধরনের চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ ও দস্যুতার সাথে আমার সম্পৃক্ততা নেই। কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এধরণের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ি আনোয়ার হোসেন। পরবর্তীতে এধরণের অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান, অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park