1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে সরকারি চাল আত্মসাৎ অভিযোগে এমপির জটিকা অভিযান

  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৭২ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
বঙ্গোপসাগরে মৎস্য শিকার নিষেধাজ্ঞাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া বাঁশখালী উপজেলার মৎস্যজীবীদের জন্যে আসা ভিজিএফের চাল আত্মসাৎ অভিযোগে এমপির অভিযান, এতে এমপি বাদী আর ইউনিয়ন পরিষদ বিবাদী এবং ফয়সালা করবে আদালত, এমপি এমন কথা বললেও  অভিযোগটি আদালতে পৌঁছার আগেই অভিযোগ গায়েব চেষ্টায় কথিত সাংবাদিক ও ফেইসবুকররা। এই নিয়ে পুরো এলাকাজুড়ে আলোচনা- সমালোচনা তুঙ্গে।

১২ জুন (বুধবার) সকালে উপজেলার খানখানাবাদ ইউনিয়নে মৎসবীজীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণকালে ৫৬ টন চালের মধ্যে ২৬ টন সরকারি চাল গায়েব হয়ে গেছে মর্মে অভিযোগ উঠেছে, এতে প্রশাসনসহ তৎক্ষনাৎ অভিযানে যান বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি (এমপি)। খবরটি ছড়িয়ে পড়ায় খানখানাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো হন সহস্রাধিক উৎসুক জনতা। এই সংক্রান্তে এমপি মুজিবুর রহমান সিআইপির দেওয়া বক্তব্যের একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়।  ভাইরালকৃত ভিডিওতে এমপি মুজিবুর রহমান সিআইপি উৎসুক জনতাকে উদ্দেশ্য করে বলতে শুনা যায়, আজকে অভিযোগের বাদী আমি, ইউনিয়ন পরিষদ বিবাদী, আর ফয়সালা করবে আদালত। আপনারা কেউ কিছু বলবেননা।ভিডিওটি কয়েকজন সাংবাদিকের ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকেও ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে এমপির অভিযান ও সরাসরি হস্তক্ষেপের কথা উল্লেখ করে পোস্ট ও শেয়ার করা ওই ভিডিও বক্তব্যটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এই ঘটনার ফয়সালা করবে আদালত বাঁশখালীর এমপি উৎসুক জনতাকে এমন আশ্বাস দিলেও কিছুক্ষণ যেতে না যেতেই কথিত সাংবাদিকদের ফেইসবুক পোস্ট অনলাইন পেইজে আপডেটকৃত নিউজের সুর পাল্টে যাওয়াতে পুরো এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা -সমালোচনা।

কেউ বলছে চাল আত্মসাতের অভিযোগে এমপির সফল অভিযান,কেউ বলছে ভিত্তিহীন, কেউ বলছে এমপির ব্যর্থ অভিযান। আবার কেউ বলছে ভিজিএফের চাল গায়েব,কেউ বলছে আদালত পাড়ায় যাওয়ার আগেই এমপির অভিযোগ গায়েব। কোনটিই সত্য? চাল আত্মসাৎ অভিযোগ নাকি অভিযানে এমপির ব্যর্থতা? না আদালত পাড়ায় পৌঁছার আগেই অভিযোগ গায়েব? তা নিয়ে সরগরম এখন সোস্যাল মিডিয়া।

এবিষয়ে খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, সিজিএফের চাল আত্মসাৎ করার অভিযোগটি বানোয়াট ও ভিত্তিহীন। আমার সুনাম ক্ষুন্ন করার জন্যে একশ্রেণির স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে ভিত্তিহীন ও বানোয়াট মুলক অভিযোগ করেছে।

প্রকৃত ঘটনা হচ্ছে, মৎসবীজীদের জন্যে আসা সরকারি বরাদ্দের চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ কার্যক্রম চলছে। গত ১০ জুন সিজিএফের চাল বিতরণ সম্পন্ন করার কথা থাকলেও সম্প্রতি ঘূর্ণিঝড় রেমাল ও উপজেলা পরিষদ নির্বাচনকালে ব্যস্ততার ফলে চাল বিতরণ সম্ভব হয়নি। তাই দুই/একদিন দেরিতে বিতরণ করা সম্ভব হয়নি। তাছাড়া চাল সংরক্ষণ করার জন্যে ইউনিয়ন পরিষদের যে গোডাউন রয়েছে তাতে এতোগুলা চাল একসাথে ওই গোডাউনে রাখা সম্ভব নয়। যেহেতু গোডাউনটির ধারনক্ষমা কম। তাই বিতরণ অনুসারে পর্যায়ক্রমে  চালের গাড়ী আনতে হচ্ছে। এরই মধ্যে স্বার্থান্বেষী মহল চাল আত্মসাতের ভিত্তিহীন ও বানোয়াট অ়ভিযোগ করাতে এমপির মহোদয় সরাসরি ইউনিয়ন পরিষদে পরিদর্শনে আসেন। তবে ঘটনাস্থলে এসে এমপি মুজিবুর রহমান সিআইপি মহোদয় বিষয়টি বুঝতে পেরেছেন আর উপকার ভোগীদেরা এবিষয়ে কোনো অভিযোগ করেননি। যথারীতিতে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করার বিষয়টি দেখে এমপি মহোদয় নিজেই বিতরণের ভূয়সী প্রশংসা করেছে বলেও জানান ইউপি চেয়ারম্যান জসিম হায়দার।
উপকারভোগীদের কাছ থেকে জানতে চাইলে তারা উল্টো প্রশ্ন করে বলেন, চাল বিতরণ চলছে কিন্তু আত্মসাৎ হলো কিভাবে? আর অভিযোগ করলো কে?

গত ২০ মে ২০২৪ইং থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে মৎস্য শিকার নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ সময়ে সমুদ্রে সকল প্রকার শিকার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এ উপলক্ষে বাঁশখালী উপজেলার একটি পৌরসভাসহ ১৪ টি ইউনিয়নে প্রথম ধাপের চাল বিতরণ শুরু হয়েছে। মে মাসের শেষের দিক থেকে শুরু হওয়া চাল বিতরণ কার্যক্রম বিভিন্ন ইউনিয়নে চলমান রয়েছে বলেও জানা যায়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রথম ধাপের এ চাল পাবে বাঁশখালী পৌরসভার ৫২০ টি, শীলকূপ ৮০০টি, শেখেরখীল ৭৫০টি, সরল ৭০০টি, সাধনপুর ৩৭০ টি, পুকুরিয়া ১৬০ টি, পুঁইছড়ি ৭৭০টি, খানখানাবাদ ১০০০ টি, কাথরিয়া ১৫০ টি, কালিপুর ২০০ টি, গন্ডামারা ৯৭০ টি, ছনুয়া ১৪০০ টি, বৈলছড়ি ৬০ টি, বাহারছড়া ৬০০ টি, চাম্বলের ২৭৮ টি পরিবার।

তবে এবিষয়ে বাঁশখালীর সাংসদ মুজিবুর রহমান সিআইপি (এমপি)র কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেছি, ৫৬ টন চাল থাকার কথা থাকলেও আমরা গণনা করে পেয়েছি ৩৯ টন, বাকী ১৭ টন পাইনি। ফেইসবুকে ভাইরালকৃত ভিডিও বক্তব্য অনুযায়ী ফয়সালা আদালতে হবে কিনা? জানতে চাইলে তদন্ত সাপেক্ষে যা হওয়ার তাই হবে বলে জানান এমপি মুজিবুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park