1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামের চকবাজার শিক্ষা ও ব্যবসায়িক জোনের শোডাউন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২০০ বার পঠিত

দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ

চট্টগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ বিরোধী শোডাউন ও গণসংযোগ করেছে চকবাজার শিক্ষা ও ব্যবসায়িক জোন।

বুধবার (১ জানুয়ারি) চকবাজার শিক্ষাজোন ও ব্যবসায়ী জোনের সার্বিক পরিবেশ শান্ত রাখা ও ব্যবসা সুরক্ষার লক্ষ্যে জামায়াত ইসলামী চকবাজার থানা শাখা সেক্রেটারি মো. সাদুর রশিদ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ বিরোধী শোডাউনে শত শত নেতাকর্মী ও ব্যবসায়ীক জোনের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।

গণসংযোগ ও শোডাউনটি নগরীর চকবাজারস্থ কাঁচাবাজার থেকে কলেজ রোড হয়ে গুলজার মোড় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম চকবাজার থানা শাখা সেক্রেটারি মো. সাদুর রশিদ চৌধুরীসহ ব্যবসায়ি নেতৃবৃন্দ। এসময় শত শত  ব্যবসায়ীসহ জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পথসভায় জামায়াত ইসলামী চকবাজার থানা শাখার সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী বলেন, বিগত সাড়ে সতেরো বছর যাবত ব্যবসায়িরা নানা নির্যাতনের শিকার হয়েছে, তথাকথিত আওয়ামী স্বৈরাচারের বিভিন্ন সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে পুরো দেশে সন্ত্রাস ও চাঁদাবাজ ও জবরদখলের রাজত্ব কায়েম করলেও ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রতিটি সেক্টরের মানুষ আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে মূখ খোলতে সাহস পেতোনা। তাদের হামলা ও মিথ্যা মামলা এবং হয়রানি থেকে রেহাই পায়নি ব্যবসায়িসহ কোন শ্রেণির পেশার মানুষ। মিথ্যা মামলা ও হয়রানির ভয় দেখিয়ে ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছিল সন্ত্রাসীরা, হামলা, মামলা, খুন, গুমসহ নানা হয়রানির শিকার হয়েছে অনেক ব্যবসায়িরা।

জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার  আন্দোলনে হতাহত ছাত্র -জনতার আত্মত্যাগে ৫ আগস্ট গণবিপ্লবের মধ্যদিয়ে ফ্যাসিস সরকার পতনের পর দীর্ঘ জিম্মিদশা থেকে মুক্তিলাভ করেছে দেশের মানুষ। জুলাই -আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে জামায়াত সেক্রেটারি আরও বলেন, তথাকথিত ফ্যাসিস সরকারের পতন হলেও কতিপয় স্বার্থান্বেষী মহল এদেশকে পুনরায় সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজিতে পরিণত করার দুঃসাহস দেখাচ্ছে। অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সব ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রবাজ ও দখলবাজদের রুখে দেয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park