
মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া ইউনিয়নের বাঁশখালাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাহারচড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাঁশখালীর সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শওকত ওসমান, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সাবেক সদস্য সচিব হামিদ বাহার, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান, সাবেক ইউপি সদস্য মোঃ ইসমাইল, সাবেক ইউপি সদস্য শাহ আলম,কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব রবিউল হাসান শাপলা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর, যুবদল নেতা আব্দুল মালেক,জাহেদুল ইসলাম আলমগীর, মোঃ পারভেজ, ছাত্রদল নেতা এনামুল হক, ওয়াহেদ সুমন, শাহেদ তালুকদার, উপকূলীয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply