1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চালককে জবাই করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার-২

  • আপডেট সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৩১ বার পঠিত
আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম):
চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলায় অটোরিকশা চালককে চাকু দিয়ে জবাই করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার খবর পেলে দ্রুত ঘটনাস্থলের অদূরে দুই ছিন্তাইকারীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশের চৌকস একটি টিম। এ ঘটনায় অটোরিকশা উদ্ধার, ছিনতাইকাজে ব্যবহৃত চাকু সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার নাপোড়া বাজারের উত্তরে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের সীমান্ত ব্রীজ সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ছিন্তাইকারী বাঁশখালী উপজেলার শীলকূপ ইউপির মনকিচর ৫ নম্বর ওয়ার্ড এলাকার আব্দু শুক্কুরের পুত্র মোস্তাফিজুর রহমান সিকদার (২৬) অপরজন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপির কাদিমা কাটার ৬ নম্বর ওয়ার্ড এলাকার মনির আহমদের পুত্র মোঃ কায়ছার (২৮)।
এ ঘটনায় গুরুতর জখমপ্রাপ্ত অটোরিকশা চালক বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার শফিউল আলম (৫৫)। বর্তমানে তিনি চমেকে চিকিৎসাধিন আছেন। কর্তব্যরত চিকিৎসক জানান তিনি এখন আশংকামুক্ত।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, ‘অটোরিকশা চালক শফিউলের সাথে চিন্তাইকারী মুস্তাফিজের আগে থেকে সম্পর্ক আছে। চিন্তাইকারী মুস্তাফিজ টমটম চালককে বলেন চাচা আমাকে একটু নাপোড়া বাজার দিয়ে আসেন। সে সুবাদে রাতে তাদের নিয়ে নাপোড়া ব্রীজে পৌছালে চালককে দাঁড়াতে বলেন। তারা চালককে চাবি দিয়ে দিতে বলেন এবং চাবি না দেওয়ায় শুয়ারের বাচ্চা বলে সম্ভোধন করে চাবি কেড়ে নিয়ে গলায় চাকু বসিয়ে জবাই করে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে বাঁশখালী থানা পুলিশের ওসি সহ একটি টিম ঘটনাস্থলে পৌছান।
বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন জানান, ‘ ঘটনার খবর পেয়ে আমি নিজেই দ্রুত ঘটনাস্থলে পৌছাই। এরা ধান খেতে লুকিয়েছিল। পরে তাদেরকে পুলিশ গ্রেফতার করে চাকুসহ অটোরিকশাটি উদ্ধার করেন।
তিনি আরো বলেন, ‘এই সংক্রান্তে বাঁশখালী থানার মামলা নং-১৫, তারিখ- ১০/৮/২০২২ইং, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ( দ্রুত বিচার আইন) এর ৪ রুজু করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park