1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জুড়ীতে এক ফ্যানে ১৪’শ টাকা মুনাফা, ভুক্তা অধিকারের জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২২০ বার পঠিত

 

সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে জেলার জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সাম্প্রতিক সময়ে অতিরিক্ত গরম ও লোডশেডিং এর কারণে ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসায়ীরা অতিরিক্ত দামে ফ্যান, চার্জ লাইট, চার্জার ফ্যান বিক্রয় করছেন এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের আগে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম ক্রেতা সেজে ইলেকট্রনিকস সামগ্রীর দাম যাচাই করেন। অভিযানে দেখা যায় ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসায়ীরা চার্জার ফ্যানে ৮০০ থেকে ১,৪০০ টাকা পযন্ত লাভ করেন। অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করা, যথাযথভাবে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কামিনীগঞ্জ বাজারে জাপান ইলেকট্রনিক্সকে ৬ হাজার টাকা, সনজয় লীলা ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ‌অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন,
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সকল ইলেকট্রনিকস ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য বিক্রয় এবং ভাউচার সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় তিনি আরোও বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park