1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে বাঁশখালী প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণে বাঁশখালী উপজেলা পরিষদস্থ শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে উপজেলা প্রশাসন।

১৬ ডিসেম্বর (সোমবার) ভোরে চট্টগ্রাম বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের সূচনা হয়, পরে উপজেলা পরিষদ মাঠস্থ শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭১ এর বীর শহীদদের প্রতি এশ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সব্যসাচী নাথ, কৃষি কর্মকর্তা আবু ছালেক, থানা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সপন নন্দ্বী, পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা শাওকতুজ্জামান, বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত সুধাংশু শেখর হালদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক,মানবিক সংগঠন এবং বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা আলাদা-আলাদাভাবে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park